সখীপুরে পিকআপভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী ইসতিয়াক আহমদ (১৭) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে সখীপুর-গোড়াই সড়কের বোয়ালী উত্তরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইসতিয়াক আহমেদ পৌরসভার ৩নং ওয়ার্ডের শাকিল আজাদের ছেলে এবং তিনি সরকারি মুজিব কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
পুলিশ এবং এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলযোগে ইসতিয়াক আহমেদ সখীপুর থেকে নলুয়া যাওয়ার জন্য রওনা হয়। পরে তিনি উপজেলার বোয়ালী উত্তর পাড়া এলাকার খালেক মিয়ার বাড়ি পাশে আসলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ওই মোটরসাইকেলকে চাপা দিয়ে চলে যায়। পরে ওই শিক্ষার্থী মোটরসাইকেল থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
সখীপুর থানার ওসি অমির হোসেন বলেন, পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক পিকআপভ্যানের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
ইত্তেফাক/আরকেজি
