শিবচরে জাতীয় শোক দিবস পালিত

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৭:২৬

মাদারীপুরের শিবচরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত  বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটন এমপি সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফর সঙ্গী হিসেবে  গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর  সমাধিতে পুষ্পর্ঘ্য  অর্পণ করেন। 

দুপুরে  শিবচর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে শোক সভায় অংশ নেন।

আরও পড়ুন: সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮, আহত শতাধিক

এর আগে  বৃহস্পতিবার সকালে  শিবচর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান নেতৃত্বে  উপজেলা প্রশাসন ও মাদারীপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মুনির চৌধুরীর নেতৃত্বে  উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের  র‌্যালি সড়ক প্রদক্ষিণ করে  পৌরসভার ৭১ সড়কে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে  শ্রদ্ধা  নিবেদন করেন।

ইত্তেফাক/অনি