ফরিদগঞ্জে ধর্ষণের শিকার কিশোরী, আটক ১

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৭:০১

ফরিদগঞ্জে ধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী। অভিযুক্ত ধর্ষকের নাম ফয়সাল ভুইয়া (২৩)। গত মঙ্গলবার বিকালে ফয়সাল ওই কিশোরীকে ধর্ষণ করে। এ ঘটনায় বুধবার দুপুরে ওই কিশোরীর মা থানায় অভিযোগ করেছেন।অভিযোগের প্রেক্ষিতে ধর্ষণের সহযোগী রফিক ভুইয়া (২১) নাম এক বখাটেকে আটক করেছে পুলিশ। 

পুলিশ জানিয়েছে, ভুক্তভোগী কিশোরী মঙ্গলবার বিকালে বাড়ি ফিরছিলো। পথিমধ্যে মানিকরাজ রাস্তার পাশে নির্জন দোকানের সামনে বসে ছিলো দুই বন্ধু। কিশোরীকে একা পেয়ে দুই বন্ধু জোরপূর্বক তাকে ধরে নিয়ে যায় নির্মাণাধীন তহসিল অফিসের ভিতর। সেখানে রফিক ভুইয়ার সহযোগিতায় ফয়সাল ভুইয়া তাকে ধর্ষণ করে। পরে এ ঘটনা কাউকে বললে মেরে ফেলার হুমকি দিয়ে কিশোরীকে ছেড়ে দেয় তারা।

আরও পড়ুন: কালীগঞ্জে বিদ্যুতের তারে প্রাণ গেল এক যুবকের!

ঘটনার পর ওই কিশোরী বাড়ি ফিরে তার মাকে সব জানায়। পরদিন তার মা বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দয়ের করেন। মামলা গ্রহণ করে পুলিশ সহযোগী রফিক ভুইয়াকে আটক করে। ফয়সাল ভুইয়া পালিয়ে গেছে। 

ইত্তেফাক/নূহু