টেকনাফে ইমাম-খতিবদের নিয়ে বিজিবির সভা

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:০৬

টেকনাফে বিজিবির উদ্যোগে মাদকের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও সংসদ নির্বাচনে আইন-শৃঙ্খলা স্থিতিশীল রাখতে কক্সবাজার-৪ সংসদীয় আসনের মাদ্রাসার প্রিন্সিপাল-সুপার, মসজিদের খতিব-ইমাম এবং বিশিষ্ট ওলামায়ে কেরামকে নিয়ে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের চিত্ত-বিনোদন কক্ষে একসভা ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্নেল মোঃ আছাদুদ-জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।