নকলায় মজুরীর পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন দিনমজুর

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৮:৫৫

শেরপুরের নকলায় মজুরির পাওনা ৭শ টাকা চাইতে গিয়ে গৃহস্থের হামলায় এক দিনমজুর হত্যার শিকার হয়েছেন। খুন হওয়া দিনমজুরের নাম জলিল চরমধুয়া (৫৬)। তিনি নামাপাড়া এলাকার ছফর উদ্দিনের ছেলে। উপজেলার চরমধুয়া গ্রামে বৃহস্পতিবার সকালে এ হত্যাকাণ্ড ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে উপজেলার চরমধুয়া নামাপাড়া এলাকার হাজী মোশারফ হোসেনের নিকট মজুরির ৭শ টাকা পাওনা চাইতে যান। মোশাররফ হোসেন টাকা দিতে অসম্মতি জানালে, জলিল তাকে গালাগালি করেন। এতে ক্ষিপ্ত হয়ে মোশাররফ নদীর পাড়ি দিয়ে এপারে এসে জলিলকে দৌড়ে ধরে এক বাড়িতে তুলে মারধর করে। এতে ঘটনাস্থলে জলিল মারা যান।

খবর পেয়ে চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ নিহত জলিলের লাশ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। 

আরও পড়ুন: যশোরে হত্যাসহ চারজনের অস্বাভাবিক মৃত্যু

খবর পেয়ে শেরপুরের পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে  থানা একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ইত্তেফাক/নূহু