ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ আটক ৩

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৮:৫১

ঈদুল আযহার হত দরিদ্রদের মধ্যে বিতরণের ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে পাবনার আতাইকুলা থানার আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার আতিয়ার হোসেনসহ তিনজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভোরে। 


থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওই চেয়ারম্যানের ব্যক্তিগত গাড়ি চালক উজ্জ্বল (২৫), ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মিলন (২৬) পরিষদের গুদাম থেকে ১৬ বস্তা চাউল কালো বাজারে বিক্রি করতে গাড়িতে নেয়। এ সময় গঙ্গারামপুর বাজারে স্থানীয় জনতা আটক করে থানা পুলিশে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে চাউলসহ তাদের আটক করে। পরে পাবনা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রোকসানা মিতার নেতৃত্বে পরিষদের গুদাম তল্লাশি করে আর ২২ বস্তা চাল উদ্ধার হয়।

আরও পড়ুন: আওয়ামী লীগের দুই গ্রুপের মারামারি, পুলিশসহ আহত ২২

এ ব্যাপারে ইউনিয়ন রিলিফ বণ্টন অফিসার ও উপ সহকারই প্রকৌশলী এলজিইডি পাবনা ফরহাদ লতিফ বাদি হয়ে চাল ব্যবসায়ী মুন্নাফসহ (৪০) চারজনকে আসামি করে একটি মামলা রুজু করেন। 

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বলেন, উদ্ধার করা চাল থানা হেফাজতে রয়েছে। আটক তিনজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/অনি