শিবগঞ্জে হরিজন ও বেদে সম্প্রদায়ের মধ্যে ভাতা বিতরণ

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ১৯:০৬

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হরিজন ও বেদে সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপবৃত্তি ও বয়স্ক ভাতা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে অফিস চত্বরে হরিজন সম্প্রদায়ের ৩৬ জন মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা উপবৃত্তি, হরিজন ও বেদে সম্প্রদায়ের ১৭০ জনকে বয়স্ক ভাতার মোট ১৪ লাখ টাকা দেওয়া হয়। 

আরও পড়ুন: ভিজিএফের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানসহ আটক ৩

এ সময় উপস্থিত ছিলেন, শিবগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার কাঞ্চন কুমার দাস, শিবগঞ্জ উপজেলা এনজিও ফোরামের সভাপতি মো. তৌহিদুল আমল টিয়া, শ্রী কমল ত্রিবেদী, হরিজন ও বেদে সম্প্রদায়ের সমন্বয়ক প্রফুল্ল কুমার রবিদাসসহ অন্যরা।

ইত্তেফাক/অনি