ইরানি তেলবাহী ট্যাংকারটি ছেড়ে দেওয়া হচ্ছে

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:০৬

জুলাই মাসে ব্রিটিশ রয়েল মেরিন ভূমধ্যসাগর থেকে যে ইরানি তেলবাহী ট্যাংকারটি আটক করেছিল সেটিকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে খবর হয়েছে। ব্রিটিশ মালিকানাধীন জিব্রাল্টার বৃহস্পতিবার ট্যাংকারটিকে মুক্তি দিবে বলে জিব্রাল্টারের মুখ্যমন্ত্রী ফাবিয়ান পিকার্দোর ঘনিষ্ঠ কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে সান সংবাদপত্র প্রতিবেদন প্রকাশ করেছে । পিকার্দো ‘গ্রেস ওয়ান’ নামের ঐ জাহাজটিকে আটক রাখার আদেশ নবায়ন করার আবেদন করবেন না বলে সানের প্রতিবেদনে বলা হয়েছে। ইরানি ঐ তেল ট্যাংকারটি আর সিরিয়ায় দিকে যাচ্ছে না, এমন তথ্যে সন্তুষ্ট হয়ে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।  তেলবাহী ট্যাংকারটি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ায় তেল নিয়ে যাচ্ছিল বলে অভিযোগ করেছিল ব্রিটেন; অভিযোগ অস্বীকার করেছে ইরান। — রয়টার্স