চৌগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৫ আগস্ট ২০১৯, ২১:২৮

চৌগাছায় বৃহস্পতিবার পুকুরে ডুবে সিনথিয়া নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত সিনথিয়া উপজেলার সিংহঝুলি ইউনিয়নের হুদা ফতেপুর গ্রামের রনি হোসেনের মেয়ে।

নিহত শিশুর চাচা শরিফ আহমেদ জানান, সকালে পরিবারের অগোচরে বাড়ির পাশের একটি পুকুরের পানিতে ডুবে যায় সিনথিয়া। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিত্সক মঞ্জুরুল ইসলাম বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।