কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি সাঈদ, সম্পাদক জসিম

আপডেট : ১৮ জুলাই ২০২৬, ১৩:০৭

ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র নির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক ইনকিলাবের সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের সালাহ উদ্দিন জসিম নির্বাচিত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ভোটগ্রহণ শেষে রাতে আনুষ্ঠানিক ফল ঘোষণা করা হয়।

দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর আগে সকালে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ১৭৬ জন ভোটারের মধ্যে ১৩২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ঘোষিত ফলাফলে সভাপতি পদে সাঈদ আহমেদ খান ৯০ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী আ. ন. ম কুদরাত-ই-খোদা পান ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে তার প্রতিদ্বন্দ্বী সায়ীদ আবদুল মালিক পেয়েছেন ৩৬ ভোট এবং মো. শরীফুল ইসলাম পেয়েছেন ৩৪ ভোট।

সহসভাপতির দুটি পদে নির্বাচিত হয়েছেন আরটিভির সালাম ফারুক ও প্রিয়পাতার মোসাম্মাৎ নাসরীন সুলতানা। তারা যথাক্রমে ৮০ ও ৬১ ভোট পান। এ পদে প্রতিদ্বন্দ্বী নাজমুল হক শ্যামল পেয়েছেন ৫২ ভোট।

যুগ্ম সম্পাদক পদে দৈনিক জনকণ্ঠের মনির আহমাদ জারিফ ৮১ ভোট এবং বাংলাদেশের আলোর ফারজানা আফরিন ৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অর্থ সম্পাদক পদে দৈনিক মানব কথার নিজাম উদ্দিন দরবেশ ১০০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম মাসুম পান ২৯ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল ২৪-এর মো. শাহ নেওয়াজ বাবলু ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জহির আলম সিকদার পেয়েছেন ৪০ ভোট। দপ্তর সম্পাদক পদে স্টার নিউজের মো. আশিকুর রহমান ৯৯ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে নুরুল ইসলাম খান মামুন পান ১৯ ভোট।

প্রচার-প্রকাশনা সম্পাদক পদে ঢাকা পোস্টের শাহাদাত হোসেন রাকিব এবং ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সমাজকল্যাণ সম্পাদক পদে নাগরিক টিভির হাবিবুর রহমান বাবু ৬৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী নুর মোহাম্মদ মিঠু পান ৫৩ ভোট।

তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে দৈনিক একুশে সংবাদের এ এফ এম রাসেল পাটোয়ারী ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আবদুল হাকিম আবির পেয়েছেন ৫৫ ভোট। শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে দৈনিক যায়যায়দিনের কাজী দ্বীন মোহাম্মদ বেলাল ৮৯ ভোট পেয়ে বিজয়ী হন। এ পদে এ কে সালমান পান ৩৬ ভোট।

আন্তর্জাতিক সম্পাদক পদে এটিএন বাংলার ইয়াছিন রানা এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে দৈনিক আমার দেশের মাহমুদুল হাসান বিপ্লব সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্যের পাঁচটি পদে নির্বাচিত হয়েছেন বাসসের দিদারুল আলম দিদার, নিউ নেশনের মোহাম্মদ আবদুল অদুদ, বেস্ট নিউজের কমল চৌধুরী, দৈনিক প্রভাতের মো. আবু তাহের এবং শিল্পকণ্ঠের শারমিন সুলতানা রিনা। এদের মধ্যে দিদারুল আলম দিদার ১১৭ ভোট পেয়ে প্রথম, মোহাম্মদ আবদুল অদুদ ৭৪ ভোট পেয়ে দ্বিতীয়, কমল চৌধুরী ও মো. আবু তাহের ৭৩ ভোট করে পেয়ে যৌথভাবে তৃতীয় এবং শারমিন সুলতানা রিনা ৫৭ ভোট পেয়ে পঞ্চম হন। নির্বাহী সদস্য পদে আরেক প্রার্থী তাহমিনা আক্তার পেয়েছেন ৫২ ভোট।

নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিল তিন সদস্যের নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. শরীফুল ইসলাম। অন্য দুই কমিশনার ছিলেন তোফায়েল হোসেন ও এম. এস. দোহা। তাদের সহযোগিতা করেন রাসেল সরকার।

এর আগে সকালে অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. সাজ্জাদ হোসেন। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম. মোশাররফ হোসাইন। সভায় বক্তব্য দেন বাসসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক গাজিউল হাসান খান, বায়োফার্মা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্ল্যা, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মাহমুদুর রহমান খোকন এবং প্রতিষ্ঠাতা সদস্যসচিব ও স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সহকারী অধ্যাপক ড. ইমরান আনসারীসহ আরও অনেকে।

দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন আয়োজনে সহযোগিতা করেছে সোনালী ব্যাংক পিএলসি, আরএফএল, বায়োফার্মা এবং খন্দকার টি।

ইত্তেফাক/এনএন