জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গতকাল বৃহস্পতিবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে (ডিএসসিসি) নবযুক্ত ৫৯ নম্বর ওয়ার্ডের সাতটি স্থানে কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল দিনভর কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল, আলোচনা সভা এবং দুস্থদের মাঝে রান্না করা খাবার বিতরণ। এছাড়া স্থানীয় মন্দির-গির্জায়ও বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করা হয়। সব কর্মসূচিতেই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৫৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও কদমতলী থানা আওয়ামী লীগের ১ম যুগ্ম সম্পাদক আকাশ কুমার ভৌমিক।
৫৯ নম্বর ওয়ার্ডের ঢাকা ম্যাচ ফ্যাক্টরি এলাকায় বাকচর আওয়ামী লীগ কার্যালয়ের সামনে, কদমতলীতে, মোহাম্মদবাগ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে, পূর্ব মোহাম্মদবাগ খলিলুর রহমানের বাড়ির সামনে, মেরাজনগর সুপার মার্কেটের সামনে, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মেরাজনগর সি ব্লকে চৌরাস্তায় এবং স্থানীয় ওয়াসা কার্যালয়ের সামনে শোক দিবসের কর্মসূচি পালিত হয়।
