পুরান ঢাকায় আবার অগ্নিকাণ্ড। আলোচনায় প্লাস্টিক কারখানা। বুধবার রাতে ইসলামবাগের একটি প্লাস্টিক কারখানায় সৃষ্ট আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঈদের ছুটি থাকায় বন্ধ কারখানায় কোনো কর্মচারী ছিল না। তাই প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গত ফেব্রুয়ারিতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ আগুনে প্রাণ ঝরে ৭৮ জনের। তারই পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ প্লাস্টিক কারখানা ও গুদাম অপসারণে অভিযান চালায়। তা পুরোপুরি বাস্তবায়ন না হওয়ায় আবার ঘটলো একই ঘটনা।
