সরকারি ব্যবস্থাপনায় আগামী বছরের হজের দুই প্যাকেজ ঘোষণা

আপডেট : ২১ জুলাই ২০২৬, ১২:৪০

হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদনক্রমে ২০২৭ সালের হজের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করেছে সরকার। 

মঙ্গলবার (২১ জুলাই) সচিবালয়ে সংবাদ সম্মেলন করে তা ঘোষণা দেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।

এসময় সরকারি মাধ্যমে দুটি প্যাকেজ নির্ধারণের কথা জানান মন্ত্রী। এর মধ্যে হজ প্যাকেজ-১–এর খরচ ধরা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা এবং হজ প্যাকেজ-‌২–এর খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা।

অপরদিকে বেসরকারি, মানে হজ এজেন্সির মাধ্যমে হজযাত্রীদের জন্য ‘বেসরকারি মাধ্যমের সাধারণ হজ প্যাকেজ’ নামে একটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। এ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা।

 
ইত্তেফাক/এনটিএম