কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়ীয়া ইউনিয়নের বালুরচর নামক স্থানে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় নিহত হয়েছেন এক নারী।
নিহত ওই নারীর নাম হোসনে আরা বেগম (৪৫)। তিনি উপজেলার কুর্ষা ইউনিয়নের হাউসপুর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী।
শুক্রবার বেলা সাড়ে ১১ টায় কুষ্টিয়া-চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী একটি বাস ওই স্থানে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: নিখোঁজ ব্যক্তির লাশ মিলল জমিতে
মিরপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল আলীম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/অনি
