নেত্রকোনায় বাস চাপায় মোটর সাইকেল আরোহী নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ১৬:২৪

নেত্রকোনার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের আতকাপাড়া গ্রামে সড়ক দুর্ঘটনায় রতন খা (৪০) নামে এক ব্যাক্তি ঘটনাস্থলে নিহত হয়েছেন। ঘটনা আজ শুক্রবার সকালের।

পুলিশ সূত্রে জানা গেছে, পুর্বধলা বাজার থেকে বেলা ১১টায় রতন মোটরসাইকেলে তার নিজের বাড়ি আতকাপাড়া যাচ্ছিলেন। পথে আতকাপাড়া নামক স্থানে পৌঁছুলে বিপরিত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। তিনি দুর্ঘটনাস্থলে নিহত হন।

আরও পড়ুন: নাসিরনগরে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

পুর্বধলা থানার ওসি তাওহিদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, লাশ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। থানায় অপমৃত্যু মামলা হয়েছে। বাস আটক করা হলেও চালক পলাতক।

ইত্তেফাক/নূহু