সিরাজগঞ্জের উল্লাপাড়ায় লাহিড়ী মোহনপুর ইউনিয়নের বর্দ্ধনগাছা গ্রামে বেসরকারি সংগঠন ‘পরিবর্তন’ এর উদ্যোগে ১৭ প্রজাতির প্রায় সাড়ে সাতশ ফলদ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বিশ্ব পরিবেশ আন্দোলনের অংশীদার হওয়া এবং বিলুপ্ত প্রায় ফলাহারী প্রাণীর অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃহস্পতিবার এ গাছের চারা বিতরণ করা হয়।
বর্দ্ধনগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হকের সভাপতিত্বে চারা গাছ বিতরণ উদ্বোধন করেন লাহিড়ী মোহনপুর ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমি কৌশল মোহাম্মদ আলী।
আরও পড়ুন: নবগঙ্গার ভাঙনে হুমকির মুখে শুক্তগ্রাম
গাছ বিতরণের সময় বিশ্ব পরিবেশ আন্দোলন এবং মানবজাতির অস্তিত্ব রক্ষায় গাছের গুরুত্ব আলোচনা করা হয়।
ইত্তেফাক/অনি
