ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বজ্রপাতে যুবক নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২০:০১

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের রতনপুর বিলে মাছ ধরতে গিয়ে সানাউল্লাহ (১৭) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। শুক্রবার বিকালে ঘটনাটি ঘটে। নিহত সানাউল্লাহর বাড়ি একই ইউনিয়নের পতুর গ্রামে।

আরও পড়ুন: যমুনা নদীতে দুই শিক্ষার্থী সহোদর নিখোঁজ

চাতলপা ইউপি চেয়ারম্যান শেখ আবদুল আহাদ বজ্রপাতে যুবকের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/নূহু