আনোয়ারা আজিজ
৩২৬/১২, দক্ষিণ যাত্রাবাড়ী, পূবালী এলাকা নিবাসী সাবেক সরকারি কর্মকর্তা মরহুম আব্দুল আজিজ মিয়ার স্ত্রী আনোয়ারা আজিজ (৭৩) গতকাল বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.....রাজিউন)। তিনি তিন ছেলে ও দুই কন্যা রেখে যান। নিজ গ্রাম ঠোলনারপাড় (বাঁশবাড়িয়া, মকসুদপুর) গোপালগঞ্জে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।
জামিলা বেগম
গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার পিঙ্গোলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল ওয়াদুদ মোল্লার স্ত্রী জামিলা বেগম (৭৩) গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি চার পুত্র, দুই কন্যা রেখে যান। তিনি এনেক্স কমিউনিকেশনস লিমিটেডের পরিচালক আজাদ হোসেনের মা।
অশোক সেনগুপ্ত
চট্টগ্রাম সাংস্কৃতিক অঙ্গনের জনপ্রিয় মুখ স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের শিল্পী অশোক সেনগুপ্ত (৬৭) গতকাল বুধবার কলকাতার টাটা মেডিক্যাল সেন্টারে পরলোকগমন করেছেন। তিনি স্ত্রী, সন্তান কত্থক নৃত্যশিল্পী তিলোত্তমা সেনগুপ্তাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন। কাল শুক্রবার সকাল ১০টায় তার মরদেহ সর্বস্তরের মানুষের শেষবারের মতো শ্রদ্ধা জানাতে চট্টগ্রাম শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হবে। এরপর বলুয়ারদীঘির পাড় অভয়মিত্র মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। অশোক সেনগুপ্ত চার শতাধিক গণসংগীত রচনা করেছেন। দিয়েছেন সুর, গেয়েছেনও। নিজের লেখা প্রায় শতাধিক আধুনিক ও ধর্মীয় গানের স্রষ্টা তিনি। এছাড়া রচনা ও পরিবেশনা করেছেন গীতি আলেখ্য- বিক্ষুব্ধ বাংলা, দিন বদলের পালা, সর্বনাশী রাঙ্গাবলী।
আ: জালালউদ্দিন খান
চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও মনোরঞ্জন কুপুড়িয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ নড়াইলের কালিয়া উপজেলার কদমতলা গ্রামের আলহাজ আ: জালালউদ্দিন খান (৭০) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। বিকালে চাচুড়ি পুরুলিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
