মানিকগঞ্জে পাঁচ পরিবহনকে জরিমানা

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২০:৫৪

মানিকগঞ্জ প্রতিনিধি

পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে এবং যাত্রীসেবা নিশ্চিতকরণে জেলার শিবালয় উপজেলায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ফিটনেস ও লাইসেন্সবিহীন, আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে নীলাচল, সেলফি, লাক্সারি, এন বি ও স্বপ্ন পরিবহনকে ১৪ হাজার  টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শিবালয়ের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন। যাত্রী হয়রানি বন্ধে এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চলবে বলে জানান মো. জাকির হোসেন।

 

মানিকগঞ্জ :শিবালয় উপজেলায় ঢাকা-পাটুরিয়া মহাসড়কের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় বিভিন্ন অপরাধে কয়েকটি পরিবহনকে জরিমানা করা হয় —ইত্তেফাক