নকলায় বিদ্যুত্স্পৃষ্টে সাবেক সেনাসদস্য নিহত

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২০:৫৬

নকলা (শেরপুর) সংবাদদাতা

নকলা উপজেলায় বৃহস্পতিবার রাতে বিদ্যুতের তারে জড়িয়ে  সাবেক সেনাসদস্য নিহত হন।

এলাকাবাসী জানায়, উপজেলার পুলাদেশী গ্রামের মৃত নুর রহমানের ছেলে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আমিনুল ইসলাম নিজ বাড়ির পুকুরে বিদ্যুতের বাল্ব স্থাপন করতে গিয়ে তারে জড়িয়ে যান। এ সময় গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নকলা হাসপাতালে নিলে ডাক্তার মৃত ঘোষণা করেন।

নকলা থানার ওসি আলমগীর হোসেন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।