স্মৃতির পাতায় বঙ্গবন্ধু

আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৮, ২২:১৫

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতির মাঠ এখন সরগরম। জাতীয় পতাকার রেপ্লিকা, দলীয় লিফলেট, পোস্টার, ব্যানার ইত্যাদি ছাপার কাজে ব্যস্ত ছাপাখানার কর্মচারীরা। বসে নেই নির্বাচন তদারকি প্রতিষ্ঠান নির্বাচন কমিশন। রাজপথ থেকে শুরু করে পাড়া-মহল্লার চায়ের দোকান পর্যন্ত সাজসাজ রব। প্লেট, মগ, কলম ইত্যাকার নানা উপকরণ সামগ্রীতে বঙ্গবন্ধু ও দলীয় শীর্ষ নেতার ছবি ছাপিয়ে উপহার কিংবা বাজারজাতের বিষয়টিও চোখে পড়ার মতো। বঙ্গবন্ধু এভিনিউয়ে অবস্থিত আওয়ামী লীগ কেন্দ্রীয় অফিসের সামনে বসেছে তেমন পসরা। বিক্রিও হচ্ছে দেদার। কেউ নিজে ব্যবহারের জন্য সংগ্রহ করছেন এসব সামগ্রী। কেউবা দিচ্ছেন কাছের মানুষকে উপহার। জানা গেছে, নির্বাচনকে সামনে রেখে বেচা-বিক্রি বাড়লেও প্রায় সারা বছরই থাকে এমন আয়োজন।