কুড়িগ্রামে নিখোঁজ ব্যক্তির গলিত লাশ উদ্ধার

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২০:৫৭

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম পৌরসভার কৃষ্ণপুর কামারপাড়া এলাকার কৃষি জমি থেকে সুলতান আলী (৫০) নামে এক ব্যক্তির গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দুপুরে কৃষ্ণপুর কামারপাড়া এলাকার নিজ বাড়ির পেছনের একটি কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয়। ১৪ আগস্ট থেকে সুলতান নিখোঁজ ছিল।

জানা যায়, ১৪ আগস্ট বাড়ি থেকে সুলতান আলী নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। শুক্রবার সকালে বাড়ির পেছনে বৃষ্টির পানি জমে থাকা একটি কৃষি জমিতে সুলতানের লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা।

নিহত সুলতানের স্ত্রী শিউলি বেগম জানান, সুলতান দীর্ঘদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছেন। মাঝে মাঝে তিনি অসুস্থ হলে অনেকটা মানসিক রোগীর মতো আচরণ করতেন এবং বাড়ির লোকজনের ওপর চড়াও হতেন।