ফরিদপুরের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের যদুরদিয়া এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে সার্বিক পরিবহনের (ঢাকা মেট্রো ব-১১-১২৫৪) একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। দুমড়েমুচড়ে গেছে বাসটি।
শুক্রবার বিকালে মাদারীপুর থেকে ঢাকা উদ্দেশ্যে ছেড়ে আসা বাসটি সন্ধ্যা ৬ টায় উপজেলার যদুরদিয়া নামক স্থানে পৌঁছলে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতদের বিস্তারিত পরিচয় এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায়নি।
আরও পড়ুন: মদনে ফিরতি যাত্রীদের কাছে অতিরিক্ত ভাড়া আদায়
দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছে ভাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা।
ইত্তেফাক/অনি
