জামালপুরে বজ্রপাতে দুই সহোদরসহ ৩ জনের মৃত্যু

আপডেট : ১৬ আগস্ট ২০১৯, ২১:৪১

জামালপুরের দেওয়ানগঞ্জে মাছ ধরার সময় বজ্রপাতে দুই সহোদরসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, আনোয়ারুল ইসলাম (২৫), আল-আমিন মিয়া (১৭) এবং সাইদুর রহমান (৩৫)।

দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মাসুদ জানান, শুক্রবার ডাংধরা ইউনিয়নের চেংটিমারি গ্রামের আব্দুল লতিফের দুই ছেলে আনোয়ারুল ইসলাম (২৫) ও আল-আমিন মিয়া (১৭) সকালে বাড়ির পাশে ঝাওলার বিলে মাছ ধরতে যান। দুপুরে রৃষ্টি শুরু হলে হঠাৎ বজ্রপাতে দুই ভাইয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। পরে স্বজনরা লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। একসঙ্গে দুই সহোদরের মৃত্যুতে এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: গোদাগাড়ীতে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত

অপর দিকে একই দিনে জামালপুর সদর উপজেলার নারায়নপুর গ্রামের আব্দুল জলিলের ছেলে কৃষক সাইদুর রহমান (৩৫) বিকালে ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতের শিকার হন। তিনি বজ্রপাতে আক্রান্ত হলে প্রতিবেশীরা ছুটে এসে তাকে হাসপাতালে নিচ্ছিলেন। পথে তার মৃত্যু হয়।

ইত্তেফাক/নূহু