চট্টগ্রাম নগরের পাহাড়তলী এলাকা থেকে নাজমা আকতার (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকাল ৪টার দিকে নাজমা আকতারকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নাজমা আকতার পাহাড়তলী বার কোয়ার্টার এলাকার গিয়াস উদ্দিনের স্ত্রী।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, নাজমা আকতার নামে এক নারীকে হাসপাতালে আনা হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। তাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।
