টেলিকম ও টেকনোলজি খাতের সাংবাদিকদের সংগঠন টেলিকম অ্যান্ড টেকনোলজি রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশের (টিআরএনবি) সভাপতি নির্বাচিত হয়েছেন যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি এস এম মাসুদুজ্জামান রবিন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ফারুক হোসাইন।
পহেলা আগস্ট থেকে আগামী দুই বছরের (২০২৬-২০২৮) জন্য এই কমিটি দায়িত্ব পালন করবে।
অন্যান্য পদের মধ্যে কোষাধ্যক্ষ পদে টেকনোলজি ভিত্তিক অনলাইন টেকশহরের নির্বাহী সম্পাদক আল আমিন দেওয়ান এবং সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক সমকালের সিনিয়র রিপোর্টার হাসনাইন ইমতিয়াজ নির্বাচিত হয়েছেন।
এছাড়া নির্বাহী কমিটির সদস্য হয়েছেন সদ্য বিদায়ী সভাপতি দৈনিক ইত্তেফাকের সমীর কুমার দে, দ্যা ডেইলি স্টারের মাহমুদুল হাসান ও সময় টিভির শুভ খান।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আব্বাস ফারুক এবং নির্বাচন কমিশনার ছিলেন মহিউদ্দিন মোহাম্মদ হাসান ভুঁইয়া ও ইসমাইল হোসাইন। সম্প্রতি কক্সবাজারের একটি হোটেলের দ্বিবার্ষিক এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

