নরসিংদীর শিবপুরে বাস-প্রাইভেটকারের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। শিবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এই ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
নিহতরা হলেন- প্রাইভেটকারের যাত্রী ঢাকার মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের এমবিএ’র শিক্ষার্থী সাদিয়া আক্তার (২৬), জান্নাত (২৫), আকিব (২৭)। অপরজনের পরিচয় অজ্ঞাত রয়েছেন। নরসিংদী দমকল বাহিনীর উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে বোনকে হত্যা করে সৎভাই
হাইওয়ে পুলিশ ও দমকল বাহিনী জানায়, মিলেনিয়াম বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীরা পিকনিক শেষে প্রাইভেটকার যোগে সিলেট থেকে ঢাকায় ফিরছিলেন। প্রাইভেটকারটি শিবপুরের কারার চর এলাকায় পৌঁছলে বিপরীত দিক ঢাকা থেকে আসা সিলেটগামী শ্যামলী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে বাসটি খাদে পড়ে যায় এবং প্রাইভেটকারটি দুমড়ে মুচড়ে গেলে ঘটনাস্থলেই প্রাইভেটকারে থাকা ৩ যাত্রী নিহত হয়। আহতাবস্থায় বাস ও প্রাইভেটকারের আরও ৫ যাত্রীকে নরসিংদী জেলা হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় আরও একজন।
ইত্তেফাক/কেকে
