মাহবুব শরীফ
বর্তমানে অনলাইনে শক্তিশালী পাসওয়ার্ড সেট করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। শক্তিশালী ও র্যান্ডম পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে সঙ্গে প্রত্যেকটি আলাদা আলাদা অনলাইন অ্যাকাউন্টে আলাদা আলাদা পাসওয়ার্ড সেট করতে হবে। পাসওয়ার্ডে নিজের নাম, ঠিকানা, জন্ম তারিখ, বা প্রিয়জনের নাম ব্যবহার করা ভালো আইডিয়া নয়। এতে হ্যাকার সহজেই আপনার পাসওয়ার্ড টার্গেট করে নিতে পারে।
কিন্তু পারফেক্ট পাসওয়ার্ড তৈরি করা খানিকটা খাটুনির কাজ। আপনি যদি পাসওয়ার্ড ম্যানেজার ইউজ করে থাকেন সেক্ষেত্রে ব্যাপারটা পাসওয়ার্ড ম্যানেজারের উপরেই ছেড়ে দিতে পারেন, কিন্তু পাসওয়ার্ড ম্যানেজার ব্যাতিত নিজে থেকে ম্যানুয়ালি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা একটু ঝামেলার আর ট্রিকের ব্যাপার। তবে সৌভাগ্যবশত অনলাইন পাসওয়ার্ড ম্যানেজার ওয়েবসাইট রয়েছে যেগুলো থেকে সহজেই শক্তিশালী ও নিরাপদ পাসওয়ার্ড জেনারেট করা যেতে পারে।
শক্তিশালী পাসওয়ার্ড
শক্তিশালী পাসওয়ার্ড মানে, যে পাসওয়ার্ডের কোন অর্থ নেই, যেটা সম্পূর্ণই র্যান্ডম, যেটা সহজে কেউ অনুমান করতে পারবে না। শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে পাসওয়ার্ড এর দৈর্ঘ্য অনেক বেশি গুরুত্ব বহন করে। আপনার পাসওয়ার্ড যতো বড় হবে কম্পিউটার বা অটো সফটওয়্যার সেটাকে ক্র্যাক করতে ততো সময় নেবে। আপনার পাসওয়ার্ড ছোট হলে কম্পিউটার প্রোগ্রাম সহজেই সেটাকে ক্র্যাক করতে পারবে।
আবার পাসওয়ার্ডটি কতো সহজ বা কঠিন সে অনুসারে ও পাসওয়ার্ড ব্রেক হবে কি হবে না সেটা নির্ভর করে। ধরুন, আপনি ও আমি দুজনেই ৮ ক্যারেকটারের একটি পাসওয়ার্ড সেট করেছি। আপনার পাসওয়ার্ডটি হচ্ছে, ১২৩৪৫৬৭ কিন্তু আমার পাসওয়ার্ডটি হচ্ছে, 29a@z#?N এখন দুজনের পাসওয়ার্ড ৮ ক্যারেকটার হওয়া সর্তেও আমার পাসওয়ার্ডটি ব্রেক করা অনেক বেশি মুশকিলের, যেখানে আপনার পাসওয়ার্ড নিমিষেই সিস্টেম ব্রেক করে ফেলবে।
পাসওয়ার্ডে ওয়ার্ড গুলো যতোবেশি এলোমেলো হবে, পাসওয়ার্ডটি ক্র্যাক করা ততোবেশি মুশকিলের হবে এবং পাসওয়ার্ডটিকে ততোবেশি শক্তিশালী ধরা হবে। কিন্তু আপনি যদি সহজেই র্যান্ডম পাসওয়ার্ড তৈরি করতে চান সেক্ষেত্রে নিচের অনলাইন পাসওয়ার্ড জেনারেটর ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন।
লাস্টপাস পাসওয়ার্ড জেনারেটর
লাস্টপাস একটি পাসওয়ার্ড ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন, লাখো অনলাইন ব্যবহারকারীদের সঙ্গে আমিও অনেক বছর ধরে পাসওয়ার্ড ম্যানেজার হিসেবে লাস্টপাস ব্যবহার করে আসছি। আপনি যদি এই পাসওয়ার্ড ম্যানেজার টুলটি ইউজ করে থাকেন সেক্ষেত্রে সহজেই টুলটি ইউজ করেই পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন।
তবে লাস্টপাসের অনলাইন পাসওয়ার্ড জেনারেটর সিস্টেম ও রয়েছে, আপনি সহজেই শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারবেন। এই অনলাইন পাসওয়ার্ড ম্যানেজার টুলটি ইউজ করে সহজেই Password Length, Easy to say, Easy to read, নানান স্পেশাল ক্যারেকটার ব্যবহার করে পাসওয়ার্ড তৈরি ইত্যাদি সিস্টেমে শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে পারবেন।
তবে একটি কথা বলে নিতে চাই, সেটা হচ্ছে বেস্ট হয় আপনি যদি লাস্টপাস পাসওয়ার্ড ম্যানেজার টুলটি ব্যবহার করেন। আপনি ডেস্কটপ বা মোবাইল বা যেকোনো ডিভাইজে এই পাসওয়ার্ড ম্যানেজার টুলটি ব্যবহার করতে পারবেন। আপনার পাসওয়ার্ড ম্যানেজারটিতে লগইন করতে হবে তারপরে আপনার সকল সাইটের পাসওয়ার্ডগুলো এই পাসওয়ার্ড ম্যানেজার মনে করে রাখবে আর প্রয়োজনের সময় পাসওয়ার্ডগুলোকে অটো ফিল করে দেবে।
ডাশলেন পাসওয়ার্ড জেনারেটর
লাস্টপাসের পাশাপাশি আরেকটি জনপ্রিয় ও বিশ্বস্ত পাসওয়ার্ড ম্যানেজার টুল হচ্ছে এই Dashlane পাসওয়ার্ড ম্যানেজার। বলতেই হবে এই পাসওয়ার্ড ম্যানেজার টুলটি ব্যবহার করে আপনি নিরাশ হবেন না। যাইহোক, এদের অনলাইন পাসওয়ার্ড জেনারেটর টুল ও রয়েছে, যেটা ব্যবহার করে সহজেই অন-দ্য-গো শক্তিশালী পাসওয়ার্ড জেনারেট করা যেতে পারে।
লাস্টপাসের মতো চাইলে লেটার দৈর্ঘ্য, ডিজিট যুক্ত করা, সিম্বল যুক্ত করে বা বাদ দিয়ে পাসওয়ার্ড জেনারেট করতে পারবেন! ইচ্ছা মতো পাসওয়ার্ড জেনারেট করে সহজেই যেকোনো অ্যাকাউন্টে ব্যবহারও করতে পারবেন। এর ইউজার ইন্টারফেসটি লাস্টপাসের মতোই কুল আর সিম্পল! ডাশলেন অনলাইন পাসওয়ার্ড জেনারেটর টুলটি আক্সেস করতে পারবেন!
পারফেক্ট পাসওয়ার্ডস
এই অনলাইন পাসওয়ার্ড জেনারেটর ওয়েবসাইট টি একজন Steve Gibson নামক সিকিউরিটি এক্সপার্ট ও প্রোগ্রামার দ্বারা প্রস্তুতকৃত, সাইটটি প্রায় ১০ বছর যাবত চলমান রয়েছে। পারফেক্ট পাসওয়ার্ডস টুলটি পাওয়ারফুল র্যান্ডম পাসওয়ার্ড তৈরি করার একটি অ্যালগোরিদম ব্যবহার করে পাসওয়ার্ড জেনারেট করে।
প্রত্যেকবার রিফ্রেশ করলে নতুন নতুন পাসওয়ার্ড জেনারেট হয়, এখানে আপনি তিনটি অপশন পান; 64-character hexadecimal password (এখানে রয়েছে 0-9 and A-F), 63-character ASCII password (এখানে প্রায় প্রত্যেকটি কারেক্টর ও সিম্বল রয়েছে), এবং 63-character alpha-numeric password (এখানে রয়েছে a-z, A-Z, Ges 0-9)।
এই তিন স্টাইলের পাসওয়ার্ড ক্র্যাক করা অত্যন্ত শক্ত কাজ, এই র্যান্ডম পাসওয়ার্ডগুলো বিশেষ অ্যালগোরিদম ব্যবহার করে জেনারেট করা যেগুলোকে গেস করা অসম্ভব। সাথে ৬৩ কারেক্টরের পাসওয়ার্ড ক্র্যাক করতে যেকোনো সিস্টেমের বারোটা বেজে যাবে।
সিকিউর পাসওয়ার্ড জেনারেটর
সিকিউর পাসওয়ার্ড জেনারেটর হচ্ছে আরেকটি অত্যন্ত সহজ অনলাইন পাসওয়ার্ড জেনারেটর ওয়েবসাইট — আপনার শক্তিশালী পাসওয়ার্ডটি কেমন হবে তার উপরে সর্বাধিক কন্ট্রোল প্রদান করে এই সিকিউর পাসওয়ার্ড জেনারেটর অনলাইন পাসওয়ার্ড জেনারেটর ওয়েবসাইট টি।
Password Length, Symbols, Numbers, Lowercase Characters, Uppercase Characters, Similar Characters — ইত্যাদি যুক্ত করে আপনার পাসওয়ার্ডটি জেনারেট করতে পারবেন। এই পাসওয়ার্ড জেনারেটর টুলটির একটি স্পেশাল ফিচার হচ্ছে এটি Generate On Your Device এই অপশনটি প্রদান করে। এর মানে আপনার ডিভাইজে লোকালভাবে পাসওয়ার্ডটি জেনারেট হবে, ইন্টারনেট থেকে সেন্ড হবে। আপনার আপনার নেটওয়ার্কের উপরে স্পাই করলেও আপনার জেনারেট করা পাসওয়ার্ড পাবেনা।
আপনি যদি এই সিকিউর পাসওয়ার্ড জেনারেটর টুলটি ব্যবহার করেন সেক্ষেত্রে Generate On Your Device অপশনটি ব্যবহার করতে পারেন। আরেকটি মজার ফিচার হচ্ছে, এই টুলটি আপনার শক্তিশালী পাসওয়ার্ড জেনারেট করার পরে সহজেই মনে রাখার জন্য আপনাকে হিন্টস প্রদান করে।
এখন প্রশ্ন হচ্ছে, এই অনলাইন পাসওয়ার্ড জেনারেটর ওয়েবসাইটগুলো ব্যবহার করা কতোটা নিরাপদ? সত্যি কথা বলতে যেকোনো অনলাইন পাসওয়ার্ড জেনারেটর ওয়েবসাইটগুলো ব্যবহার করা নিরাপদ নয়। যতোক্ষণ ওয়েবসাইটগুলোর অ্যালগোরিদম ওপেন সোর্স না হবে বা সিকিউরিটির জন্য ভালো সুনাম না থাকবে সেই টুলগুলো ব্যবহার করা রিস্ক এক দিক থেকে।
