ভুটানের রাষ্ট্রীয় ব্যাংকের ওয়েবসাইটে বাংলাদেশি চ্যাটবট সল্যুশন

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২০:১৬

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

বাংলাদেশি বহুজাতিক প্রতিষ্ঠান রিভ সিস্টেমসের তৈরি চ্যাটবট সমধান ‘রিভ চ্যাট’ ব্যবহার শুরু করেছে ‘ব্যাংক অব ভুটান’। এর মাধ্যমে www.bob.bt Iয়েবসাইট এবং এর ফেসবুক পেইজ ভিজিটররা বিশ্বের যেকোনো জায়গা থেকে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন লাইভ চ্যাটের মাধ্যমে তাঁদের কাঙ্খিত গ্রাহকসেবা পাবেন। চলতি মাসের ১ তারিখ থেকে এর ব্যবহার শুরু করে ভুটানের রাষ্ট্রীয় এই ব্যাংক।

চ্যাটবট হলো এক ধরণের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন সফটওয়্যার যা একজন ওয়েবসাইট ভিজিটরের সঙ্গে প্রচলিত ভাষায় চ্যাট করতে পারে।

প্রতিষ্ঠানসূত্রে জানা গেছে, এই সমাধানে ‘চ্যাটবট’ (স্বয়ংক্রিয় প্রশ্নোত্তর) এবং ‘হিউম্যান এজেন্ট’ দু’টোরই সমন্বয় করা হয়েছে। যার ফলে একজন ভিজিটর চ্যাটবটের কাছ থেকে FAQ’এর মাধ্যমে তার উত্তর পেয়ে যাবেন এবং চাইলে সরাসরি এজেন্টের সঙ্গেও চ্যাট করতে পারবেন। লাইভ চ্যাট ছাড়াও এতে ভয়েস কল, ভিডিও কল, স্ক্রিন শেয়ার ইত্যাদি সুবিধা রয়েছে যা দ্রুত গ্রাহকসেবা প্রদানে দারুন কার্যকর।

একজন ভিজিটর চ্যাট শেষে সম্পূর্ণ চ্যাট ট্রানস্ক্রিপ্টটি তাঁর ই-মেইলে পেয়ে যাবেন। অন্যদিকে ওয়েবসাইট কর্তৃপক্ষ গ্রাফিক্যাল এবং টেক্সটচুয়াল প্রেজেন্টেশনের মাধ্যমে রিপোর্ট দেখতে পারবেন, যার উপর ভিত্তি করে বট এবং এজেন্টের পারফর্মেন্সকে আরও উন্নত করার সিদ্ধান্ত নেয়া যাবে।

এ প্রসঙ্গে রিভ গ্রুপের গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, ‘কয়েক বছর ধরে বিশ্বের প্রায় ৭০টি দেশের বিভিন্নি প্রতিষ্ঠানে রিভ চ্যাট-এর লাইভ চ্যাট সমাধানটি ব্যবহূত হয়ে আসছে। ব্যাংক অব ভুটান-এর মাধ্যমে আমাদের চ্যাটবটের আন্তর্জাতিক বাজার শুরু হলো। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং উতসাহব্যাঞ্জক।’

রিভ চ্যাটের কিছু উল্লেখযোগ্য গ্রাহক হলো গ্রামীনফোন, সাউথইস্ট ব্যাংক, কমার্শিয়াল ব্যাংক অফ কুয়েত, আইসিআইসিআই প্রুডেন্স ইন্ডিয়া, টেলিকম নেটওয়ার্ক মালাউই ইত্যাদি।

রিভ চ্যাট সম্পর্কে বিস্তারিত জানতে www.revechat.com ভিজিট করতে পারেন।