গত বুধবার বরিশাল সদর উপজেলার টুংগীবাড়ীয়া ইউনিয়নের তরুণ শিক্ষিত যুব সমাজ পরিচালিত জিবিপি সমাজকল্যাণ ও সাংস্কৃতিক সংগঠনের নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় বারের মতো কার্যকরী কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মিজানুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক হয়েছেন আরিফুর রহমান আরিফ।
এ নির্বাচনে পরিচালনা পর্ষদ হিসাবে উপস্থিত ছিলেন সিংহেরকাঠী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার আতিকুর রশিদ খান, হিজলতলা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সামছুল হক খন্দকার, জিবিপির প্রতিষ্ঠাতা পরিচালক নূর হোসেন মামুন, চাষী পতাং প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি গাজী আনোয়ার জসিম, জিবিপির আজীবন সদস্য মারুফ আহমেদ নান্না ও আসাদুজ্জামান বাপ্পি।

বহুল আলোচিত ও জনপ্রিয় এই সংগঠনের ব্যালটের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া শুরু হয় সকাল ১০টায় গ্রামবাংলা পাঠাগারে। পাঠাগারের নবনির্বাচিত কমিটিতে সহ-সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, সৈয়দ ইব্রাহিম খলিল, এস বি এস প্রিন্স। সহ-সাধারণ সম্পাদক হিসেবে আবদুল্লাহ আল রিয়াল, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান। সাংগঠনিক সম্পাদক হিসাবে কে এম মেহেদী হাসান বাপ্পি, সহ-সাংগঠনিক হিসাবে তানভীর আফজাল শিক্ষা ও বিজ্ঞান সম্পাদক সাবিদুর রহমান জাহিদ, সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, কোষাধ্যক্ষ সাব্বির আল বায়জিদ, সহ-সম্পাদক উম্মে হাফসা প্রিয়াংকা, দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ, সহ-সম্পাদক আমিনুল সোহাগ, সাংস্কৃতিক সম্পাদক দিপক চন্দ্র মজুমদার, সহ-সম্পাদক খলিলুর রহমান কানন, ক্রীড়া সম্পাদক আসাদুজ্জামান তুষার, সহ-সম্পাদক মিজানুর রহমান মিজান।
ইত্তেফাক/জেডএইচডি
