উপকথা

চীনের লোককাহিনি ধনসম্পদ আর ভালো বিচার

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২০:৪৩

চীন দেশের এক মস্ত বড় রাজপ্রাসাদ। রাজপ্রাসাদের রাজসভায় রাজার সঙ্গে গল্পে মশগুল নাসিরুদ্দিন আফিন্দি। আচমকা রাজার প্রশ্ন, ‘নাসিরুদ্দিন, দুটোর কোনটা নেবে—ধনসম্পদ, না ভালো বিচার?’

‘ধনসম্পদ’, নাসিরুদ্দিনের সোজা উত্তর।

‘কী?’ বিস্মিত রাজা আফিন্দিকে বললেন, ‘ভালো বিচারই আমার  বেশি পছন্দ। ধনসম্পদ তো সবখানেই পাওয়া যায়। পৃথিবীতে ভালো বিচারের মতো মূল্যবান কী-ই বা আছে?’

নাসিরুদ্দিন বলে, ‘মানুষ সব সময় অভাবই মেটাতে চায়। সুবিবেচক রাজা ঠিকটাই চেয়েছেন।’

 

রূপান্তর: কুতুব আজাদ