নেত্রকোনার মদন উপজেলার মাঘান ইউনিয়নের ছিনাই নদীর পাড়ের বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে প্রাণ হারালেন আবু তাহের আকন্দ (৫৫) নামের এক বরযাত্রী। শুক্রবার (১৬ আগস্ট) উপজেলার মাঘান ইউনিয়নের মাঘান গ্রামের জালাল উদ্দিনের বাড়িতে আসার সময় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আবু তাহের কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার জাকিয়া পাড়ার মৃত আঃ মোতালিবের ছেলে।
জানা যায়, মাঘান গ্রামের জালাল উদ্দিনের মেয়ের সঙ্গে নিহতের চাচাতো ভাই হারেছ মিয়ার বিয়েতে বরযাত্রী হয়ে বাড়ি থেকে ট্রলার যোগে ছিনাই নদীর পাড়ে বিদ্যুৎ স্পর্শ হলে তিনি পানিতে পড়ে যায়। তাৎক্ষণিক ট্রলারের থাকা লোকজন খোঁজাখুঁজি করে না পেয়ে প্রায় ১৫/২০ মিনিট পর পানি থেকে তাকে উদ্ধার করে। পরে মাঘান গ্রামের পল্লী চিকিৎসক আনছু মিয়ার কাছে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: মির্জাপুরে ছেয়ে গেছে মাদক, বেড়েছে চুরি ছিনতাই
মদন থানার অফিসার ইনচার্জ (তদন্ত) স্বপন চন্দ্র সরকার জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
ইত্তেফাক/অনি
