ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ছয় দিন বন্ধ থাকার পর দেশের অন্যতম রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। পবিত্র ঈদুল আজহা, জাতীয় শোক দিবস ও সাপ্তাহিক ছুটি শেষে গতকাল শনিবার সকাল থেকে এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়। এতে করে বন্দরের প্রাণচাঞ্চল্যতা ফিরে এসেছে।
আখাউড়া স্থলবন্দরের সিএন্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন জানান, ঈদ ও শোক দিবসকে সামনে রেখে ১১ আগস্ট থেকে পাঁচ দিনের জন্য বন্দরে ছুটি ঘোষণা করা হয়। এছাড়াও গত শুক্রবার সাপ্তাহিক বন্ধ থাকায় ১৭ আগস্ট শনিবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
এ বন্দর দিয়ে ভারতের আগরতলাসহ সাতটি অঙ্গরাজ্যে বাংলাদেশ থেকে মাছ, পাথরসহ বিভিন্ন পণ্য রপ্তানি করা হয়ে থাকে।
