শিবচরে পানিতে ডুবে কলেজছাত্রীর মৃত্যু

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:১৬

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

শিবচরে শুক্রবার পানিতে ডুবে এক কলেজছাত্রীর মৃত্যু হয়েছে। নিহতের নাম আঁখি আক্তার (১৭)।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন উপজেলার পাঁচচর ইউনিয়নের বাহেরচর গ্রামের আলতাফ ব্যাপারীর মেয়ে সরকারি বরহামগঞ্জ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী আঁখি আক্তার বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে সে পানিতে ডুব দিয়ে আর ভেসে উঠছিল না। এ সময় তানহা ও লিজা নামে দুই মেয়ে তাকে অচেতন অবস্থায় তুলে আনে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিত্সক তাকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিত্সকরা তাকে মৃত ঘোষণা করেন।