স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা
স্বরূপকাঠিতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার বিকেলে উপজেলার নান্দুহার এলাকার মৌলভি বাড়ি ঈদগা মাঠে স্থানীয় ক্রীড়ামোদীদের আয়োজনে অনুষ্ঠিত এই খেলায় নান্দুহার ও ইলুহার গ্রামের মধ্যকার খেলাটি তীব্র প্রতিদ্বন্দিতার পর অমীমাংসিত থাকে।
বিপুলসংখ্যক দর্শক খেলাটি উপভোগ করেন। খেলাটিকে উপলক্ষ্য করে গোটা এলাকা উত্সবমুখর হয়ে ওঠে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল হক খেলায় প্রধান অতিথি ছিলেন। কাজী শাহিনুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সুটিয়াকাঠি ইউপির সাবেক চেয়ারম্যান মো. জাহিদ উদ্দিন, বর্তমান চেয়ারম্যান মো. রুহুল আমিন অসিম, সোহাগদল ইউপি চেয়ারম্যান মো. আ. রশিদ, ইলুহার ইউপি চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম। সমাজকর্মী কাজী তৌহিদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় প্রতি বছর এ মৌসুমে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ হাডুডু খেলা অনুষ্ঠিত হয়ে।
