শতবর্ষী ব্রিজটি হুমকির মুখে

আপডেট : ১৭ আগস্ট ২০১৯, ২১:৫৪

কুড়িগ্রামের উলিপুরে বুড়িতিস্তা নদীর ওপর নির্মিত শত বছরের ব্রিজটি হুমকির মুখে। যেকোনো সময় ব্রিজটি ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকায় পৌরসভাসহ উপজেলার দুটি ইউনিয়নের প্রায় ১৫টি গ্রামের প্রায় অর্ধ লক্ষাধিক মানুষ। 
  
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দলদলিয়া ইউনিয়নের পাতিলাপুরি গ্রামে ১৯২৫ সালের দিকে তৎকালীন সরকার মানুষের যাতায়াতের জন্য বুড়িতিস্তা নদীর ওপর ৩৫ ফুট দৈর্ঘ্যরে ব্রিজটি নির্মাণ করেন। সম্প্রতি বন্যার পানির তোড়ে ব্রিজটির নিচের মাটি সরে গিয়ে গভীর গর্তের সৃষ্টি হয়ে ফ্লোরের পাকা অংশ ধসে যায়। এ অবস্থায় ব্রিজটির উইং ওয়ালের ইট বিচ্ছিন্ন হয়ে পাটাতন পাশের মাটির ওপর আটকে আছে। 

আরও পড়ুন: বিভাগ আছে, শিক্ষক নেই

শনিবার বিকেলে উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম হোসেন মন্টুসহ উপজেলা প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঝুঁকিপূর্ণ ব্রিজটি পরিদর্শন করেছেন।  

উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেছেন, জনস্বার্থে দ্রুত ব্রিজটি নির্মাণে উদ্যোগ নেওয়া হবে।

ইত্তেফাক/অনি