ভয়াবহ আগুন লাগল দিল্লির এআইআইএমএস হাসপাতালে। হাসপাতালের দোতলা ও তিনতলায় এই মুহূর্তে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে দমকলের ৩৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে। এখনও পর্যন্ত প্রাণহানীর কোনও খবর পাওয়া যায়নি।
রোগীদের এখনও নামিয়ে আনা হচ্ছে। বিকেল ৫ টা নাগাদ আগুন লেগেছে। ভারতের প্রথমসারির হাসপাতালের মধ্যে এআইআইএমএস-এরনামে আসে। বহু সেলবব্রিটিরও চিকিৎসা চলে এই হাসপাতালে। এই মুহূর্তে সংকটজনক অবস্থায় এখানেই ভর্তি রয়েছেন ভারতের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলি।
অর্থপেডিক ওয়ার্ডের ওটির সামনে প্রথম আগুন লাগে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। ধোঁয়ায় ভরে গিয়েছে হাসপাতালের বেশ কিছুটা অংশ। দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন আগুন নিয়ন্ত্রণে আনার।
আরও পড়ুনঃ ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে বোনকে হত্যা করে সৎভাই
ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ট্যুইট করে সকলের সহযোগীতা চেয়েছেন। তিনি আশা করেন, দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসবে।
ইত্তেফাক/টিএস
