মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার পাঁচচর ইউনিয়নের বাহেরচর গ্রামের আলতাফ বেপারীর মেয়ে সরকারি বরহামগঞ্জ কলেজের প্রথম বর্ষের ছাত্রী আঁখি আক্তার (১৭) বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে যায়।
এক পর্যায়ে আঁখি ডুব দিয়ে পানির নিচে থেকে আর ভেসে ওঠেনি। মুমূর্ষ অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেনিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
ইত্তেফাক/এমআই
