দীর্ঘ সংঘাতের অবসান ঘটাতে সুদানের ক্ষমতাসীন সামরিক সরকার এবং বেসামরিক বিরোধী জোট ক্ষমতার ভাগাভাগি নিয়ে ঐতিহাসিক একটি চুক্তিতে উপনীত হয়েছে। গতকাল শনিবার খার্তুমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইথিওপিয়া, মিশর ও সাউথ সুদানের প্রেসিডেন্টরা উপস্থিত ছিলেন। নতুন চুক্তিতে দেশ পরিচালনার জন্য আপাতত সেনা কর্মকর্তা এবং বেসামরিক দলের নেতাদের নিয়ে একটি গভার্নিং কাউন্সিল গঠন করা হবে। ওই কাউন্সিল নির্বাচন আয়োজন এবং ভোটের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের পথ দেখাবে। সুদানের জেনারেল মোহাম্মদ হামদান দাগোলো ওই চুক্তি মেনে চলার প্রতিশ্রুতি দিয়েছেন। -বিবিসি
