সৌদিতে তেলক্ষেত্রে বিদ্রোহীদের ড্রোন হামলা

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ০০:৩৯

সৌদি আরবের একটি তেলক্ষেত্রে গতকাল শনিবার ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা। ইয়েমেনে সৌদি-আমিরাতি জোটের সামরিক আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহীরা। এই হামলার ফলে তেলক্ষেত্রটিতে আগুন ধরে যাওয়ার কথা স্বীকার করেছে কর্তৃপক্ষ। তবে এটি নিয়ন্ত্রনে আসায় কেউ আহত হয়নি এবং এতে করে তেল সরবরাহ কার্যক্রমেও কোনও বিঘ্ন ঘটেনি। হুথি বিদ্রোহীদের মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘আমরা সৌদি আরবের গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলো থেকে বিদেশি প্রতিষ্ঠান ও বেসামরিক লোকজনকে সরে যাওয়ার আহ্বান জানাচ্ছি। কারণ আমাদের হামলার তীব্রতা প্রতিদিনই বাড়ছে।’ ওই মুখপাত্র আরো দাবি করেন, সৌদি আরবের শাইবাহ তেলক্ষেত্রকে লক্ষ্যবস্তুতে পরিণত করে ১০টি ড্রোন হামলা চালানো হয়েছে। - আল জাজিরা