বিজয়নগরে সাজাপ্রাপ্ত ৯ পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃতরা হলেন- উপজেলার গেরারগাও গ্রামের মৃত অলি মিয়ার ছেলে খোকন মিয়া, বাদেহারিয়া গ্রামের ফুল মিয়ার ছেলে এতিম মিয়া, ছতুরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে জহিরুল চৌ.,শফিকুল চৌ., খোদেজা বেগম, আতকাপড়ার শেল আলীর ছেলে হেকিম মিয়া, মহেষপুরের জোয়াদ আলীর ছেলে কালো মিয়া, পেটুয়াজরির তমিজ আলীর ছেলে এনামুল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিক্তিতে শনিবার দিনভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ৯ পলাতক আসামিকে গ্রেফতার করে থানায় সোপার্দ করেছে পুলিশ।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়জুল আজিম নোমান বলেন, আটককৃতরা মাদক, চোরাচালান ও নারী নির্য়াতনসহ একাধিক মামলার আসামি এবং তারা দীর্ঘদিন যাবৎ এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। শনিবার দিনভর তাদেরকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ইত্তেফাক/এমআই
