ইসরাইলী সেনার গুলিতে ৩ ফিলিস্তিনী নিহত

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৪:৫০

নর্দান গাজা স্ট্রিপে ইসরাইলী সৈন্যদের গুলিতে ৩ জন ফিলিস্তিনী নিহত হয়েছেন। এছাড়া এতে আহত হয়েছেন আরও ১ জন।  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রবিবার এ কথা জানায়।  

এর আগে ইসরাইলী সেনাবাহিনী জানায়, গাজা স্ট্রিপ থেকে ইসরাইলকে পৃথককারী দেয়াল বরাবর ‘সশস্ত্র সন্দেহভাজনদের’ লক্ষ্য করে হেলিকপ্টার ও ট্যাঙ্ক থেকে এ হামলা চালানো হয়।

আরও পড়ুন: গুগলে ফের ভিখারি ইমরান খান

তবে এই ঘটনায় হতাহতের ব্যাপারে কিছু বলা হয়নি। 

ইত্তেফাক/এসআর