নেত্রকোনায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ১৭:১১

নেত্রকোনার মদনে আব্দুল্লাহ নামে ১৮ মাসের শিশু রবিবার সকালে পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার শিবাশ্রম গ্রামের মো. ওমর ফারুকের ছেলে। 

পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল্লাহ একা খেলার সময় বাড়ির সামনের ডোবায় পড়ে যায়। তাকে না পেয়ে  অনেক খোঁজাখুঁজির পর উক্ত ডোবা থেকে তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে এলে জরুরী বিভাগের  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। 

সংশ্লিষ্ট  ইউপি চেয়ারম্যান সাফায়েত উল্লাহ রয়েল পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। 

ইত্তেফাক/জেডএইচ