সাতক্ষীরায় স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় রাসেল হোসেন সাজু সরদারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের স্থানীয় জনতা তাকে ধরে পুলিশে হস্তান্তর করে।
গ্রেফতারকৃত সাজু সরদার গোবিন্দকাটি গ্রামের আলমগীর সরদারের ছেলে। এ ঘটনায় স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সাজুর বিরুদ্ধে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্কুলছাত্রীর স্বজনরা জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে যখন বৃষ্টি হচ্ছিল তখন বাড়িতে সবাই রান্নাসহ গৃহস্থালির কাজে ব্যস্ত ছিলেন। এই সুযোগে চাচাতো ভাই সাজু ওই স্কুলছাত্রীকে খাবার খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তাদের বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করেন। এরপর শিশুটি রক্তাক্ত অবস্থায় বাড়িতে গিয়ে তার মাকে বিষয়টি জানায়।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর জানান, এ ঘটনায় ওই স্কুল ছাত্রীর বাবা বাদী হয়ে সাজুর বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেছেন।
ইত্তেফাক/জেডএইচ
