শিবালয়ে অবৈধ ড্রেজার চালানোর দায়ে ৪ জনের কারাদণ্ড

আপডেট : ১১ নভেম্বর ২০১৮, ০০:১৮

শিবালয় উপজেলার নিহালপুর গ্রামের কাছে যমুনায় অবৈধ ড্রেজার বসিয়ে মাটি কাটার অভিযোগে আটক চার শ্রমিককে সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। উপজেলা সহকারী (ভূমি) নাহিয়ান আহমেদ এ দণ্ড প্রদান করেন। জানা গেছে, কয়েক দিন যাবত্ প্রকাশ্যে ড্রেজার দিয়ে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ পেয়ে শিবালয় থানায় নতুন যোগদানকারী  ওসি মো. মিজানুর রহমান ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের নির্দেশ দেন। পুলিশ ঘটনাস্থল থেকে পার্শ্ববর্তী বাঘুটিয়া গ্রামের মো. বাবু রেজাউল করিম, বাবু শেখ ও ঘিওর গ্রামের তুষার খানকে আটক করে শুক্রবার রাতে ভ্রাম্যমাণ আদালতে পাঠায়।

ড্রেজিং কাজে ব্যবহূত মেশিন, পাইপ ও অন্য মালপত্র ধ্বংস করা হয়। উল্লেখ্য, এসব অবৈধ ড্রেজিং কাজের মূল হোতা ধরা না পড়ায় সচেতন মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়।