মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২০:৪৪

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ব্যাংকের প্রধান কার্যালয়ে ১৫ আগস্ট বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. কামরুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসাইন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধান, শাখা ব্যবস্থাপকসহ ঊর্ধ্বতন নির্বাহী, কর্মকর্তা ও কর্মচারীরা।  —প্রেস বিজ্ঞপ্তি