নাগরপুরে ধলেশ্বরী নদীর শাখা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
রবিবার সকালে উপজেলার নলসন্ধ্যার জিয়া খালে লাশ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।
নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম মোস্তফা মণ্ডল জানান, লাশ দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা ৮-১০ দিন আগে লোকটিকে হত্যা করে লাশ নদীতে ভাসিয়ে দিয়েছে। আশা করছি খুব দ্রুতই লাশের পরিচয় শনাক্ত করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
