জগন্নাথপুরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:২৯

জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শাষনহবি গ্রামে শনিবার রাত তিনটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ২০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত বসতবাড়ির মালিকরা জানিয়েছেন। পুড়ে যাওয়া বসতঘরের মালিক নুর মিয়া ও হারুনা বেগম জানান, বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে  আগুন ছড়িয়ে পড়ে। চিত্কারে শত শত এলাকাবাসী ছুটে এসে আগুন নেভাতে সহায়তা করেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট অগ্নিকাণ্ডস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে আগুনে দুটি বসতঘরের মালামাল পুড়ে যায়।