টেকনাফে যাত্রীবাহী বাস পুকুরে আহত ১২

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৩০

টেকনাফ-কক্সবাজার সড়কে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে গেলে ১২ জন যাত্রী গুরুতর আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। রবিবার দুপুর পৌনে ১টার দিকে কক্সবাজারগামী একটি বাস হ্নীলা চৌধুরীপাড়া পয়েন্টে পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গিয়ে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায়। স্থানীয় ক্যাম্পের টহলরত বিজিবি টহল দল ও জনসাধারণের সহায়তায় আহতদের উদ্ধার করে চিকিত্সার জন্য লেদা আইএমও এবং হ্নীলা উপস্বাস্থ্য কেন্দ্রে চিকিত্সার জন্য প্রেরণ করে।

নয়াপাড়া হাইওয়ে পুলিশের আইসিএম মোরশেদ আলম চৌধুরী জানান, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। প্রত্যক্ষদর্শীদের মতে, ১০/১৫ জন আহত হয়েছে। গাড়িটি ঘটনাস্থলে রয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’