বাল্যবিয়ের অপরাধে কনের জেল, বরের আটকাদেশ

আপডেট : ১৮ আগস্ট ২০১৯, ২১:৩১

কেশবপুরে বাল্যবিবাহর অপরাধে ভ্রাম্যমাণ আদালত কনেকে দুই বছরের কারাদণ্ড ও বরকে এক মাসের আটকাদেশ প্রদান করেছে। রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান এ সাজা দেন। কনের বয়স ১৮ বছর হলেও ২০ বছরের অপ্রাপ্ত বয়সি ছেলেকে বিবাহ করার দায়ে প্রিয়া সেনকে দুই বছর কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ সময় বরকে এক মাসের আটকাদেশ প্রদান করা হয়।